News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ট্রাক পিষে মারল ৪ জনকে, রোড ডিভাইডারে ঘমিয়ে থাকা আরও দু’জন আহত
Image

দিল্লিতে ট্রাক পিষে মারল ৪ জনকে, রোড ডিভাইডারে ঘমিয়ে থাকা আরও দু’জন আহত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বেপরোয়া একটি ট্রাক পিষে মারল ৪ জন নিরীহ মানুষকে। দিল্লির সীমাপুরীতে ডিটিসি ডিপো রেডলাইট পার হওয়ার সময় একটি অজানা দ্রুতগামী ট্রাক ৪ জনকে চাপা দেয় এবং রাস্তার ডিভাইডারে ঘুমন্ত অবস্থায় থাকা দু’জনকে আহত করেছে। বুধবার ভোররাত ১.৫১ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

দিল্লি পুলিশ জানিয়েছেন, ভোররাত তখন ১.৫১ মিনিট হবে, সীমাপুরীতে ডিটিসি ডিপো রেডলাইট পার হওয়ার সময় একটি ট্রাক ৪ জনকে পিষে দেয় এবং রাস্তার ডিভাইডারে ঘুমন্ত অবস্থায় থাকা দু’জনকে আহত করেছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় এবং চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়।

দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মৃতরা হলে ৫২ বছর বয়সী করীম, ছোটে খানস (২৫), শাহ আলম (৩৮) ও রাহুল (৪৫)। আহত দু’জন হলেন-মনীশ (১৬) ও প্রদীপ (৩০)। ট্রাকটিকে খুঁজে বার করতে একাধিক টিম গঠন করা হয়েছে ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ ভারতের, সব পক্ষকে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।…

ByBySandeep Biswas Jul 8, 2026

বিভ্রান্তিকর খাদ্য লেবেলিংয়ের অভিযোগে লোট্টে ইন্ডিয়াকে নোটিশ এফএসএসএআই-এর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৮ জুলাই: খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি এবং নিয়মবহির্ভূত প্রি-প্রিন্টেড লেবেল ব্যবহারের অভিযোগে…

ByBySandeep Biswas Jul 8, 2026

গাড়িতে ডিম ছোড়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস): কোচবিহারের শীতলকুচিতে গাড়িতে ডিম ছোড়ার ঘটনার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী…

ByByNews Desk Jul 8, 2026

ভ্রান্তিকর দাবি ও লেবেলিংয়ে অনিয়ম, লোটে ইন্ডিয়া, কুবেরা ফুডস ও ফার্নস এন পেটালসকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস): বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে ভ্রান্তিকর দাবি এবং লেবেলিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে লোটে ইন্ডিয়া কর্পোরেশন…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top