News Flash

  • Home
  • বিদেশ
  • Accident:ভয়াবহ দুর্ঘটনা চিনে, বাস উলটে মৃত অন্তত ২৭
Image

Accident:ভয়াবহ দুর্ঘটনা চিনে, বাস উলটে মৃত অন্তত ২৭

বেজিং, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ভয়াবহ সড়ক দুর্ঘটনা চিনে। প্রাণ গেল অন্তত ২৭ জনের। রবিবার দক্ষিণ পশ্চিম চিনের দুর্গম পার্বত্য গুইঝাউ প্রদেশে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। গাড়ি উলটে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ২০ জন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফলে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। জুন মাসেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল হাইস্পিড একটি ট্রেন। সেক্ষেত্রে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল।
প্রসঙ্গত, গত মার্চে চিনের দক্ষিণ গুয়াংঝাউ প্রদেশে পাহাড়ি এলাকায় ১৩২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বোয়িং ৭৩৭ বিমান। দুর্ঘটনায় কেউই বাঁচেননি। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবেই ঘটানো হয়েছিল ওই দুর্ঘটনা। দুর্ঘটনাটি যেখানে ঘটে, সেখানে রয়েছে ঘন জঙ্গল। তল্লাশি চালানোর পরে সেখানেই মেলে বিমানটির ব্ল্যাক বক্স।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top