News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৯-২০ সেপ্টেম্বর মিশরে সফর রাজনাথ সিংয়ের, বিশেষ বন্ধুত্বকে সুসংহত করাই লক্ষ্য
Image

১৯-২০ সেপ্টেম্বর মিশরে সফর রাজনাথ সিংয়ের, বিশেষ বন্ধুত্বকে সুসংহত করাই লক্ষ্য

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১৯-২০ সেপ্টেম্বর মিশর সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৯-২০ সেপ্টেম্বর মিশর সফরে যাবেন। এই সফরের সময় তিনি প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী জেনারেল মোহাম্মদ জাকির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, রাজনাথ সিং ও মহম্মদ জাকি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবেন, সামরিক-থেকে-সামরিক সম্পৃক্ততা জোরদার করার জন্য নতুন উদ্যোগগুলি অন্বেষণ করবেন এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাকে আরও গভীর করার উপর জোর দেবেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরের লক্ষ্য প্রতিরক্ষা সহযোগিতা এবং ভারত ও মিশরের মধ্যে বিশেষ বন্ধুত্বকে আরও সুসংহত করা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top