News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rain:উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা
Image

Heavy Rain:উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে আবহাওয়ার পরিবর্তনের কারণে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার এই দুই রাজ্যের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এ ছাড়া গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড় ও ওড়িশার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

গতকাল রাতে জাতীয় রাজধানী দিল্লি এবং এনসিআরে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালেও বৃষ্টি হচ্ছে। বিভাগ অনুসারে, দিল্লি-এনসিআর দিনভর মেঘলা থাকবে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির কারণে লখনউয়ের অনেক জায়গায় জল জমে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলার সব সরকারি-বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছুটি পালনের নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। আবহাওয়া দফতরের মতে, আগামী ২-৩ দিন উত্তরপ্রদেশের পরিস্থিতি কমবেশি একই রকম থাকবে। লখনউ, কানপুর, নয়ডা সহ অনেক জেলায় রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রবল বৃষ্টিতে লখনউ ও উন্নাওতে বাড়িঘর ধসে পড়েছে। লখনউতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। উন্নাওতেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top