News Flash

  • Home
  • দিনের খবর
  • অবিশ্রান্ত বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তর প্রদেশে, বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত
Image

অবিশ্রান্ত বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তর প্রদেশে, বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত

লখনউ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিগত ২৪ ঘন্টা অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে লখনউ-সহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়। মুষলধারে বৃষ্টিতে স্বাভাবিক জীবন প্রভাবিত হয়েছে। কানপুর এবং লখনউতে ভারী বৃষ্টি এবং অনেক এলাকায় জল জমে যাওয়ার কারণে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট সূর্যপাল গাঙ্গওয়ার গভীর রাতে এক নির্দেশিকায় জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত ও জল জমে যাওয়ার কারণে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল শুক্রবার বন্ধ থাকবে।

প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়। উন্নাও, ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ-সহ উত্তর প্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দু’দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির জন্য প্রাণহানির ঘটনাও ঘটেছে উত্তর প্রদেশে। লখনউতে দেওয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে ও উন্নাওতে বাড়ির ছাদ ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top