News Flash

Image

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, বৃষ্টি আরও বাড়বে

কলকাতা, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানের অবস্থান ওড়িশার দক্ষিণে। এর প্রভাবে রবিবার রাজ্যে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের এই পূর্বাভাস পুজোর আয়োজক থেকে শুরু করে আমজনতার চিন্তা অনেকটাই বাড়িয়ে দেবে।

নিম্নচাপ শক্তি বাড়ানোয় উপকুলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য জেলাতেও। আজ এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আপাতত তা বজায় থাকতে চলেছে।
আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ ১৪ তারিখ অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে অর্থাৎ ১৫ তারিখ থেকে বৃষ্টির দাপট কমবে। আগামীকাল পর্যন্ত সমুদ্র উপকুলে দমকা হাওয়া বইবে। যার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। তাই ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের গরমের দাপট অনেকটাই কমেছে। সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top