News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ফের টিকাকর্মীদের উপরে জেহাদি হামলায় মৃত ৪ জন
Image

পাকিস্তানে ফের টিকাকর্মীদের উপরে জেহাদি হামলায় মৃত ৪ জন

ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ফের জঙ্গি হামলার শিকার হল পাক স্বাস্থ্যকর্মীদের কনভয়। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওই ঘটনায় টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশকর্মী নিহত হয়েছেন বলে খবর।

গত এপ্রিল মাস থেকে পাকিস্তানে পোলিওর ১৪টি নতুন মামলা সামনে এসেছে। আর সব ক’টির উৎসস্থল হচ্ছে পাক-আফগান সীমান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশ। তাই পরিস্থিতি সামাল দিতে সেখানে দ্রুত টিকাকরণ চালাচ্ছে পাক প্রশাসন। এই পরিস্থিতিতে বারবার তা ধাক্কা খাচ্ছে এই ধরনের নৃশংস হামলার ঘটনায়। শুক্রবার ওই প্রদেশের গুল ইমান অঞ্চলে আচমকাই হানা দেয় দুষ্কৃতীরা। যে পুলিশ মোবাইল ভ্যানটি দরজায় দরজায় গিয়ে টিকা দিচ্ছিল, তার উপরে হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে পুলিশের উপরে। গুলিবিদ্ধ হয়ে চার পুলিশকর্মীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত দুই। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় ধরে হামলাকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলার কথা জানা গিয়েছে।

এদিকে, এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে নিরাপত্তা সংস্থাগুলির মতে, হামলার নেপথ্যে হাত তেহরিক-ই-তালিবানের হাত থাকতে পারে। কারণ, পাকিস্তানের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে এর আগে টিকাকর্মীদের উপর হামলা চালিয়েছে তারা। জঙ্গি গোষ্ঠীটি মনে করে, পোলিও টিকাকরণ ‘ইসলামে নিষিদ্ধ’। তাই প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও জনজাতি অধ্যুষিত অঞ্চলে পোলিও নির্মূল করা একটি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোটা বিশ্বকে এই দুই দেশের কারণেই এখনও পোলিওমুক্ত করা যায়নি।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top