News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতার তিন ঠিকানায় তল্লাশি ইডি-র, অভিযান পার্কস্ট্রিটের একটি বাড়িতে
Image

কলকাতার তিন ঠিকানায় তল্লাশি ইডি-র, অভিযান পার্কস্ট্রিটের একটি বাড়িতে

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার তিনটি ঠিকানায় আচমকাই অভিযান চালাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই তিনটি ঠিকানা হল-পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিটের একটি বাড়ি। বাকি দু’টি অভিযান বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেনরিচে শাহি আস্তাবল অঞ্চলে চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালান ইডি-র গোয়েন্দারা।

ঘড়ির কাঁটায় সকাল তখন সাড়ে আটটা হবে, ইডির আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে এই তিন জায়গায় অভিযানে যান। গার্ডেনরিচে এক পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সূত্রের খবর। একই সঙ্গে ম্যাকলয়েড স্ট্রিটের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে নির্দিষ্ট কোনও এক আইনজীবীর খোঁজে চালানো হয়। বাড়ির কাছে থাকা একটি গাড়ির ভিতরে বেশ কিছু নথি ঘেঁটে দেখা হয়। এছাড়াও বন্দর এলাকাতেও এক বস্ত্র ব্যবসায়ীর খোঁজে অভিযান চালানো হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ঠিক কি কারণে এই তিন জায়গায় অভিযান, তা স্পষ্ট করে জানা যায়নি।

Releated Posts

আবার শূন্য থেকে শুরু করতেও ভয় পাই না, ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৫ জুলাই(আইএএনএস) : রাজনৈতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রয়োজনে আবারও শূন্য থেকে পথচলা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 15, 2026

দুই নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বুধবার সংসদ ভবনে দুই নবনির্বাচিত রাজ্যসভা…

ByByNews Desk Jul 15, 2026

২১ জুলাইয়ের সমাবেশে এসপ্ল্যানেডে অনুমতি নয়, বিকল্প ভেন্যুতে সভার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৫ জুলাই (আইএএনএস): ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে এসপ্ল্যানেডের সিইএসসি হাউসের সামনে ঐতিহ্যবাহী স্থানে সমাবেশ করার আবেদন…

ByByNews Desk Jul 15, 2026

মমতা-ঘনিষ্ঠ মদন মিত্রের শিবির বদল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে যোগ

কলকাতা, ১৫ জুলাই (আইএএনএস): জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বুধবার মমতা…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top