News Flash

  • Home
  • দিনের খবর
  • লুকোচুরি শেষ, বাগুইআটির জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র গ্রেফতার
Image

লুকোচুরি শেষ, বাগুইআটির জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে পাকড়াও বাগুইআটি জোড়া খুন-কাণ্ডের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরি। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল সত্যেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ একটি দল হাওড়া স্টেশনে পৌঁছয়। সাদা পোশাকে তারা সেখানে হাজির ছিল। স্টেশনে সত্যেন্দ্র পৌঁছতেই তাঁকে পাকাড়াও করে পুলিশ। তাঁকে বিধাননগর কমিশনারেটে নিয়ে আসা হচ্ছে।

২৪ ঘণ্টা আগেই বাগুইআটির দুই ছাত্রকে খুনের তদন্ত শুরু করেছিল সিআইডি। বাগুইআটির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার থেকে এই মামলায় তদন্ত শুরু করে সিআইডিও। সত্যেন্দ্র বার বার মোবাইলের সিম বদলানোয় তিনি ঠিক কোথায় আছেন, তার নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, বুধবারই বাগুইআটির জোড়া খুনের তদন্তভার নিয়েছিল রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডি। বৃহস্পতিবার সকাল থেকে তারা তদন্ত শুরু করে। সত্যেন্দ্র যে অতিথিশালায় বসে খুনের পরিকল্পনা শুরু করেছিলেন, সেখানে তল্লাশি অভিযান চালায়। পরীক্ষা করা হয় খুনের জন্য ব্যবহার করা গাড়িটিকেও। তার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল সত্যেন্দ্রকে।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top