News Flash

  • Home
  • খেলা
  • Barpathali :বরপাথালিতে সুকোমল স্মৃতি ফুটবলে যশমুড়া রিয়াং পাড়া সেমিফাইনালে
Image

Barpathali :বরপাথালিতে সুকোমল স্মৃতি ফুটবলে যশমুড়া রিয়াং পাড়া সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। সেমিফাইনালে যশমুড়া। দুর্দান্ত ৪-২ গোলের ব্যবধানে যশমুড়া
রিয়াং পাড়া দল সেমিফাইনালে প্রবেশ করেছে। হেরে বিদায় নিতে হয়েছে তপ্রধাম সানফ্লাওয়ার ক্লাবকে। বিলোনিয়ার বরপাখারিতে বিশেষ করে সোনাপুরে আয়োজিত সুকোমল চক্রবর্তী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এখন মূল পর্বের লড়াই চলছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ, বৃহস্পতিবার যশমুড়া রিয়াং পাড়া দল ৪-২ গোলের ব্যবধানে তপ্রধাম সানফ্লাওয়ার ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে । খেলার চার মিনিটের মাথায় অনন্ত জমাতিয়ার প্রথম গোল। পাঁচ মিনিট বাদে আছই জমাতিয়া আরও একটি গোল করে দলকে ২-০ তে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪ মিনিটের মাথায় আছই জমাতিয়া আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। তবে ৮ মিনিট বাদে দুই মিনিট অন্তর সানফ্লাওয়ার ক্লাবের জন জমাতিয়া পরপর দুটি গোল করে একদিকে যেমন গোল ব্যবধান কমিয়ে ২-৩ করে নেয়। অপরদিকে ঘুরে দাঁড়ানোর প্রয়াস নেয়। তবে সানফ্লাওয়ারের ছেলেরা ছক কষে আরও গোলের উপায় বের করার ফাঁকে খেলার দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটের মাথায় যশমুড়া রিয়াং পাড়ার আছই জমাতিয়া আরও একটি গোল করে একদিকে যেমন তার হ্যাটট্রিক সেরে নেয়, অপরদিকে দলের পক্ষে গোল ব্যবধান ৪-২এ এগিয়ে দেয়। অতঃপর আর কেউ গোলের সন্ধান পায়নি। ৪-২ গোলের ব্যবধানেই যশমুড়া রিয়াং পাড়া জয় ছিনিয়ে শেষ চারে খেলার ছাড়পত্র পায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রাজু দাস ও টিংকু দে, সুনীল ভট্ট।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top