News Flash

  • Home
  • দিনের খবর
  • সিমরিয়া-জেরোমাইল জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক যুবকের
Image

সিমরিয়া-জেরোমাইল জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক যুবকের

বেগুসরাই, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের সিমরিয়া-জেরোমাইলে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চকিয়া সহকারি থানা এলাকার চকিয়া মালহিপুর কালী স্থানের কাছে। নিহত রাজা কুমার সহায়ক থানা এলাকার মাকরদহীর বাসিন্দা।

জানা গেছে, সোমবার সকালে রাজা তার গ্রামের বাসিন্দা বমবম কুমার মাহাতোকে নিয়ে সিমরিয়ায় গিয়েছিলেন। ফেরার সময় বমবম প্রচুর মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল। পেছনে বসেছিল রাজা। দ্রুত গতিতে মোরসাইকেলটি নিয়ে যাওয়ার সময়ই চালক সেলফি তুলতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টেম্পোকে ধাক্কা দেয়। যার ফলে পিছনে বসে থাকা রাজা রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান ।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে পৌঁছায়। ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বমবম মদ্যপ অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত অপরাধমূলক কাজ করে চলেছে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top