News Flash

  • Home
  • বিদেশ
  • চিনে ৬.৮ তীব্রতার ভূমিকম্পে কাঁপল বহুতল, প্রাণ হারালেন কমপক্ষ ৭ জন
Image

চিনে ৬.৮ তীব্রতার ভূমিকম্পে কাঁপল বহুতল, প্রাণ হারালেন কমপক্ষ ৭ জন

বেজিং, ৫ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশ। সোমবার সিচুয়ান প্রদেশে ৬.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে “পাহাড়ে ভূমিধসের কারণে আবাসনের বড়সড় ক্ষতি হয়েছে” কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৭ জনের। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়াছে, স্থানীয় সময় দুপুর ১২.২৫ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০২.০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরতায়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল লুডিং কাউন্টি থেকে ৩৯ কিলোমিটার দূরে এবং উৎসস্থলের চারপাশে ৫-কিমি পরিসরের মধ্যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। কম্পন অনুভূত হয়েছিল সিচুয়ানের রাজধানী চেংদুতে, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে ২২৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘর-বাড়ি কেঁপে ওঠে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে ফের জাহাজ-সংক্রান্ত ঘটনা, বিস্তারিত জানার চেষ্টা চলছে: ভারতীয় দূতাবাস

মাসকাট, ১১ জুন (আইএএনএস): ওমানের শিনাস বন্দর সংলগ্ন সমুদ্রে ফের একটি জাহাজ-সংক্রান্ত ঘটনার খবর মিলেছে। বিষয়টির বিস্তারিত তথ্য…

ByByNews Desk Jun 11, 2026

মাদক সংকট মোকাবিলায় ভারত-চীনের একসঙ্গে কাজ করা জরুরি: প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক রাহুল গুপ্ত

ওয়াশিংটন, ১১ জুন (আইএএনএস): সিন্থেটিক মাদক ও ফেন্টানিল পাচারচক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ভারত ও চীনের একযোগে কাজ করা…

ByByNews Desk Jun 11, 2026

ভারত-বুলগেরিয়া সম্পর্ককে আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপ দিতে হবে: জয়শঙ্কর

সোফিয়া, ১১ জুন (আইএএনএস): ভারত ও বুলগেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপান্তরিত করার ওপর…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top