News Flash

  • Home
  • দিনের খবর
  • Bihar :বিহারে শ্যুটআউট, আরজেডি নেতাকে গুলি করে খুনের পর চম্পট দিল ছয় দুষ্কৃতী
Image

Bihar :বিহারে শ্যুটআউট, আরজেডি নেতাকে গুলি করে খুনের পর চম্পট দিল ছয় দুষ্কৃতী

পাটনা, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : দুস্কৃতিদের হাতে খুন হলেন আরজেডি নেতা বিজেন্দ্র যাদব। ঘটনাটি ঘটে বিহারের রোহতাস জেলায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার কৃষিকাজের জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ওই আরজেডি নেতা। কারঘরে নিমডিহারা রাস্তায় বাইকে করে ছয় যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
আততায়ীদের ছোড়া গুলিতে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেন্দ্রের। তাঁর দেহে দুটি গুলি লাগে। একটি গুলি লেগেছে ওই নেতার মাথায়। অন্য গুলিটি লেগেছে ঘাড়ে। রবিবার পর্যন্ত এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top