News Flash

  • Home
  • দিনের খবর
  • কবরডাঙার কাছে স্কুটি দুর্ঘটনায় মৃত চালক-সহ ২
Image

কবরডাঙার কাছে স্কুটি দুর্ঘটনায় মৃত চালক-সহ ২

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা স্কুটির, মৃত্যু চালক-সহ ২ যুবকের। তৃতীয় জন জখম। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙার কাছে। স্কুটিতে থাকা তিন যুবক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, হরিদেবপুর থানারই মল্লিকপুর থেকে স্কুটিতে করে কবরডাঙার দিকে যাচ্ছিলেন তিন জন। দু-চাকার যানটি গভীর রাতে সম্ভবত দুরন্ত গতিতে ছুটছিল। হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে স্কুটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। তিন জনকে তড়িঘড়ি এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্কুটিচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দ্বিতীয় যুবককে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। তাঁকেও মৃত বলে ঘোষণা করেন এসএসকেএমের চিকিৎসকরা। তৃতীয় যুবক অর্থাৎ যিনি স্কুটির একদম পিছনে বসেছিলেন তাঁর হাত ভেঙেছে। রাতেই প্রয়োজনীয় চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাঁকে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন যুবকই বাঁশদ্রোণীর রেনিয়ার বাসিন্দা। এলাকায় আচমকা এমন ঘটনায় শোক ও ভয়ের আবহ।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top