News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ আগস্ট দিল্লির তিনটি জেল থেকে মুক্তি দেওয়া হবে ২১ বন্দিকে
Image

১৫ আগস্ট দিল্লির তিনটি জেল থেকে মুক্তি দেওয়া হবে ২১ বন্দিকে

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : স্বাধীনতার ‘অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে বিশেষ প্রকল্পের আওতায় ১৫ আগস্ট দিল্লির তিনটি জেল থেকে ২১ বন্দিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ৬০০ থেকে ৭০০ বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সম্প্রতি রাজ্যগুলিকে ‘আজাদি কে অমৃত মহোৎসব’- উপলক্ষ্যে বন্দীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে।

সাজা মুকুবের এই নিয়মে রয়েছে, ৫০ বছরের বেশি বয়সী মহিলা যারা তাদের ৫০ শতাংশ সাজা পূর্ণ করেছেন এবং হিজড়াদের মুক্তি দিতে বলা হয়েছিল। যেখানে পুরুষদের ক্ষেত্রে বয়সের সীমা ৬০ বছর। সাজাপ্রাপ্ত আসামিরা যারা তাদের সাজার দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করেছেন তারাও মুক্তি পেতে পারেন। ৭০ শতাংশ প্রতিবন্ধী বন্দি যারা তাদের সাজার ৫০ শতাংশ পূর্ণ করেছে তাদেরও মুক্তি দেওয়া যেতে পারে। এছাড়াও যাদের স্বাস্থ্য খুবই খারাপ তাদেরও মুক্তি দেওয়া যেতে পারে।

তবে, সন্ত্রাস, মানব পাচার, ধর্ষণ এবং পদ সংক্রান্ত মামলার মতো গুরুতর অপরাধের সাথে যুক্ত বন্দিদের এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও প্রতি বছরের মতো এবারও ১৫ আগস্ট ৬০০ থেকে ৭০০ বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। এতে যাদের ১ বছর সাজা পূর্ণ হয়েছে তাদের ১৫ দিন, ১ থেকে ৫ বছর পর্যন্ত ২০ দিন এবং ৫ বছরের বেশি সাজা পূর্ণ হয়েছে তাদের ২৫ দিন রেহাই দেওয়া হয়েছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top