News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কৃষকদের উৎপাদিত সামগ্রী বৃহৎ বাজারে পৌঁছে দিতে ও তাঁদের উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিরলসভাবে চালাচ্ছে কিষান রেল
Image

কৃষকদের উৎপাদিত সামগ্রী বৃহৎ বাজারে পৌঁছে দিতে ও তাঁদের উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিরলসভাবে চালাচ্ছে কিষান রেল

মালিগাঁও, ০৯ আগস্ট, : সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে এবং বৃহৎ বাজারে কৃষকদের সামগ্রী পরিবহণ করার সাহায্যে উত্তর পূর্ব অঞ্চল থেকে ও পর্যন্ত কিষান রেল ট্রেনের পরিষেবা অব্যাহত রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। চলিত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পশ্চিমবঙ্গের ধুপগুড়ি, ফালাকাটা ও জলপাইগুড়ি থেকে ত্রিপুরার আগরতলা ও অসমের ভাঙ্গায় আলু পরিবহণের জন্য পনেরোটি কিষান রেল ট্রেন চালিয়েছে।  

২০২১-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২,৫০০ টনেরও অধিক সামগ্রী পরিবহণের জন্য ৪০ ট্রিপ কিষান রেল চলাচল করেছে। বর্তমান বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬,৫০০ টনেরও অধিক সামগ্রী পরিবহণের জন্য ১৫ ট্রিপ কিষান রেল চালানো হয়েছে।

কিষান রেলের দ্বারা ফলমূল ও শাক-সবজি পরিবহণের মাসুলের ক্ষেত্রে ৫০% সাবসিডি প্রদান করা হয়, যার ফলে কৃষকরা লাভান্বিত হয়। দেশের বিভিন্ন স্থানের বাজারে ফলমূল ও শাক-সবজির মতো পচনশীল, কৃষিজাত সামগ্রী পরিবহণে সাহায্য করছে কিষান রেল ট্রেন। যার ফলে কৃষক/উৎপাদকরা নিজেদের উৎপাদিত সামগ্রীর জন্য ভালো মূল্য লাভ করেন।  

বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে “কিষান রেল”-এর দ্বারা আগরতলা, ডিমাপুর, চাংসারি, নিউ গুয়াহাটি, যোরহাট টাউন, আজারা, তিনসুকিয়া, ভাঙ্গার মতো স্থানগুলিকে আওতাভুক্ত করা হয়েছে। কিষান রেল পরিষেবা সম্পর্কে অধিক তথ্যের জন্য, কেউ ডিভিশনাল অথবা মুখ্য কার্যালয় স্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করতে পারবেন।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top