News Flash

Image

Mamata Banerjee:বিজেপি ও বামেদের একহাত নিলেন মমতা

কলকাতা, ২৫ জুলাই (হি. স.) : বিজেপি-মোদীর কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে তিনি একহাত নিয়েছেন বামেদেরও। সোমবার নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ প্রভৃতির সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, “পিএম কেয়ারর্স ফান্ড নিয়ে একাধিক দুর্নীতি সামনে এসেছে৷ ললিত মোদী, মেহুল চোকসির মতন ব্যবসায়ীরা সাধারণ মানুষের কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছে৷ কেন্দ্র এঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি৷’’

বিজেপির পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সিপিএমকে নিশানা করেন মমতা৷ তাঁর কথায়, সিঙ্গুর-নন্দীগ্রামে কী ঘটেছিল মানুষ জানেন৷ আমরা চাই সঠিক তদন্ত হোক৷ তৃণমূল কংগ্রেস-রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না৷ যেভাবে একজন মহিলার ছবিকে সামনে এনে গোটা মহিলা সমাজকে বদনাম করার চেষ্টা করছে বিশেষ কিছু রাজনৈতিক দল তা নিন্দনীয়, ঘৃণ্য৷ একাজ সমর্থনযোগ্য নয়৷ আমি এই কাজ হতে দেব না৷

মমতার প্রশ্ন, টাকা ও আমার ছবি দিয়ে পোস্টার করে কলকাতায় ছড়ানো হচ্ছে৷ এটা কোন ধরনের রাজনীতি? আমি অন্যায় করিনি৷ কিন্তু আমাকে বদনাম করার ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে৷ নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বিরোধীদের প্রশ্নের জবাবে এদিন মমতা বলেন, ‘প্রতিটি নিয়োগের ক্ষেত্রে বাম আমলে দুর্নীতি হয়েছে৷ আমরা দুর্নীতিমুক্ত সরকার গড়ে নিয়োগে স্বচ্ছতা এনেছি৷ আমি আমার মন্ত্রী, সাংসদ, বিধায়কদের রেয়াত পর্যন্ত করি না৷ নিয়োগের ক্ষেত্রে দু-একটি অভিযোগকে সামনে এনে এই সরকারকে বদনাম করার চেষ্টা চলছে৷’’

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top