ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ক্রীড়া দপ্তরের যোগা সেল থেকে এন এস আরসিসিতে যোগা খেলোয়াড়দের জন্য পোশাক দেওয়া হলো। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগ্যে কয়েকমাস পূর্বে এই যোগা সেন্টারটি চালু করা হয় এন.এস.আর.সি.সি-তে। ব্যাপক সাড়া পেল এতে পর্ষদ। রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে ক্রীড়া দপ্তরের যোগা সেলের কাছে অনুরোধ করা হয় এনএসআরসিসি-তে যোগা খেলোয়াড়দের যাতে পোশাক দেওয়া হয়। দপ্তরও এতে সবুজ সংকেত দেয়। অবশেষে আজ, শুক্রবার বিকেলে খুদে খেলোয়াড়দের হাতে যোগার পোশাক তুলে দিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী এবং স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম-সচিব দিবেন্দু দত্ত প্রমুখ। খেলোয়াড়রা এই পোশাক গুলো পেয়ে খুবই খুশি হলো। এনএসআরসিসি-র যোগা হলে এই পোশাক গুলো তুলে দেওয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে। এ ধরনের উদ্যোগে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Yoga:২৫০ জন যোগা খেলোয়াড়কে পোশাক বিতরণ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















