News Flash

  • Home
  • খেলা
  • Yoga:২৫০ জন যোগা খেলোয়াড়কে  পোশাক বিতরণ
Image

Yoga:২৫০ জন যোগা খেলোয়াড়কে  পোশাক বিতরণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ক্রীড়া দপ্তরের যোগা সেল থেকে এন এস আরসিসিতে যোগা খেলোয়াড়দের জন্য পোশাক দেওয়া হলো। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগ্যে কয়েকমাস পূর্বে এই যোগা সেন্টারটি চালু করা হয় এন.এস.আর.সি.সি-তে। ব্যাপক সাড়া পেল এতে পর্ষদ। রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে ক্রীড়া দপ্তরের যোগা সেলের কাছে অনুরোধ করা হয় এনএসআরসিসি-তে যোগা খেলোয়াড়দের যাতে পোশাক দেওয়া হয়। দপ্তরও এতে সবুজ সংকেত দেয়। অবশেষে আজ, শুক্রবার বিকেলে  খুদে খেলোয়াড়দের হাতে যোগার পোশাক তুলে দিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী এবং স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম-সচিব দিবেন্দু দত্ত প্রমুখ। খেলোয়াড়রা এই পোশাক গুলো পেয়ে খুবই খুশি হলো। এনএসআরসিসি-র যোগা হলে এই পোশাক গুলো তুলে দেওয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে। এ ধরনের উদ্যোগে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top