News Flash

  • Home
  • দেশ
  • BJP:নরেন্দ্র মোদীকে হেয় করার এবং গুজরাটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন সোনিয়া গান্ধী: বিজেপি
Image

BJP:নরেন্দ্র মোদীকে হেয় করার এবং গুজরাটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন সোনিয়া গান্ধী: বিজেপি

নয়াদিল্লি, ১৬ জুলাই ( হি.স.) : গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীকে হেয় করার এবং গুজরাটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন সোনিয়া গান্ধী। শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র সম্বিত পাত্র একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, গুজরাট দাঙ্গা মামলায় বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হলফনামা স্পষ্ট করেছে যে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর প্রধান রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলের মাধ্যমে তৎকালীন মুখ্যমন্ত্রীকে অপমান করার চেষ্টা করেছিলেন। এমনমকি এসআইটির হলফনামা সত্য প্রকাশ করেছে যে এই ষড়যন্ত্রের অপরাধীরা কারা ছিল। হলফনামায় বলা হয়েছে, আহমেদ প্যাটেলের নির্দেশে তিস্তা শেতলাবাদ এবং অন্যরা গুজরাট সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল।

পাত্র আরও বলেন, আহমেদ প্যাটেল একটি নাম মাত্র, যার চালিকাশক্তি ছিলেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী তার প্রধান রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলের মাধ্যমে গুজরাটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন। প্যাটেলের মাধ্যমে সোনিয়া নরেন্দ্র মোদীকে অপমান করার চেষ্টা করেছিলেন এবং তিনিই এই পুরো ষড়যন্ত্রের স্থপতি।
২০০২ সালের গুজরাট দাঙ্গায় কংগ্রেস যেভাবে নরেন্দ্র মোদীকে ষড়যন্ত্র হিসাবে হেয় করার চেষ্টা করেছিল, তার সত্যতা স্তরে স্তরে বেরিয়ে আসছে। প্রথম উদ্দেশ্য ছিল গুজরাটের তৎকালীন সরকারকে অস্থিতিশীল করা এবং দ্বিতীয়ত এতে নিরপরাধ মানুষকে জড়িয়ে ফেলা। এই নিরীহ লোকদের মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ছিল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top