News Flash

  • Home
  • দিনের খবর
  • Booster Dose:চেতলার মেয়রস হেলথ ক্লিনিকে শুরু বুস্টার ডোজ
Image

Booster Dose:চেতলার মেয়রস হেলথ ক্লিনিকে শুরু বুস্টার ডোজ

কলকাতা, ১৫ জুকলকাতা, ১৫ জুলাই (হি. স.): গত কয়েকদিন ধরেই শহর জুড়ে বেড়েছে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত । করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের কলকাতাতে বুস্টার ডোজ চালু । শুক্রবার সকাল থেকেই কলকাতাতে চালু হয়েছে বুস্টার ডোজ । চেতলার মেয়রস হেলথ ক্লিনিকে শুরু বুস্টার ডোজ ।

শুক্রবার থেকে ১৮ থেকে ৬০ বছরের বয়েসীদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ । বুস্টার ডোজ ৪টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং ৮টি মেগা সেন্টারে দেওয়া হবে । এছাড়াও ১৭ টি নতুন কেন্দ্রে দেওয়া হবে বুস্টার ডোজ । মোট ১১৬ টি কেন্দ্র থেকে দেওয়া হবে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ । অপরদিকে আজ থেকেই দেশে ১৮ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ । তাই এদিন সকালে চেতলার মেয়রস হেলথ ক্লিনিকে শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া ।তার জন্য সকাল থেকেই চেতলার বাসিন্দাদের দীর্ঘ লাইন পড়েছে। এমনকি চেতলার এই হেলথ ক্লিনিক থেকেই পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বুস্টার ডোজ । ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ৭৫ দিন ধরে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে ।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top