News Flash

  • Home
  • দিনের খবর
  • Alipur:দিল্লির আলিপুরে একটি গোডাউনের দেওয়াল ভেঙে মৃত ৫, আহত কমপক্ষে ৯ জন
Image

Alipur:দিল্লির আলিপুরে একটি গোডাউনের দেওয়াল ভেঙে মৃত ৫, আহত কমপক্ষে ৯ জন

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): দিল্লির আলিপুরে একটি নির্মীয়মান গোডাউনের দেওয়াল ভেঙে ইট-কংক্রিটের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন ৫ জন। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত হয়েছেন আরও ৯ জন। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্ধার কাজ চলছে, আরও কয়েকজন চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

দিল্লি দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২.৪২ মিনিট নাগাদ খবর পাওয়া যায় দিল্লির আলিপুর অঞ্চলে একটি নির্মীয়মান গোডাউনের দেওয়াল ভেঙে পড়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ততক্ষণে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেয়। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে ও ৯ জন আহত হয়েছেন। আহতদের রাজা হরিশ চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top