News Flash

  • Home
  • দিনের খবর
  • Dharmatala:জঙ্গলমহল থেকে রেকর্ড সংখ্যক মানুষকে একুশে জুলাই ধর্মতলা নিয়ে যাওয়ার চলছে প্রস্তুতি
Image

Dharmatala:জঙ্গলমহল থেকে রেকর্ড সংখ্যক মানুষকে একুশে জুলাই ধর্মতলা নিয়ে যাওয়ার চলছে প্রস্তুতি

ঝাড়গ্রাম, ১২ জুলাই ( হি . স.) : জঙ্গলমহল থেকে রেকর্ড সংখ্যক মানুষকে একুশে জুলাই ধর্মতলা নিয়ে যাওয়ার জন্য জোর কদমে চলছে প্রচার, প্রস্তুতি সভা ও মিছিল। দলের সমস্ত শাখা সংগঠন গুলি একযোগে প্রচারে ঝাপিয়ে পড়েছে।ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতির নেতৃত্বে জেলার সব ব্লক গুলিতে মিছিল পথসভা চলছে।

দলীয় নির্দেশ অনুযায়ী, যুব, ছাত্র, মহিলা, এসসি,এসটি সেল, শ্রমিক সংগঠন গুলি প্রচারে ঝাপিয়ে পড়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি লজে রাজ্য এসসি,ওবিসি সেলের রাজ্য সভাপতি তাপস মন্ডল জেলা তৃণমূলের সভাপতি ও নেতৃত্বদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য জেলার সমস্ত ব্লক,পঞ্চায়েত এলাকা থেকে কর্মী, সমর্থকদের ধর্মতলায় নিয়ে যাওয়ার বার্তা দেন।সমস্ত স্তরে শেষ মুহুর্ত পর্যন্ত প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলেন। সুষ্ঠুভাবে তারা যাতে পৌছাতে পারেন এবং সেই জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করবে জেলা নেতৃত্ব।এর আগে মন্ত্রী মানস ভুঁইয়া জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করে গিয়েছেন।কিছুদিন আগেই রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ ঝাড়গ্রাম শহরে জেলা নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করে গিয়েছেন।জেলার প্রায় প্রতিটি ব্লকেই তৃণমূলের পক্ষ থেকে চলছে মিছিল, পথসভা। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার আটটি ব্লক থেকেই গাড়িতে করে কর্মীদের নিয়ে যাওয়া হবে।যারা আগের দিন যাবে তারা ট্রেনে যাবেন।জেলার তিনটি স্টেশনে খাওয়ার ব্যবস্থা থাকবে কর্মীদের জন্য বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা বলেন ” প্রতিটি শাখা সংগঠন নিয়ে এক যোগে প্রচার চলছে।এদিনও একটি প্রস্তুতি বৈঠক হয়েছে জেলা এসসি সেলের পক্ষ থেকে। কর্মীরা যাতে সুষ্ঠু ভাবে ধর্মতলা পৌছাতো পারেন সেই জন্য ব্যবস্থা করা হবে।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top