News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Police:পুলিশ ভলান্টিয়াররা বেতনের দাবীতে প্রশাসনের দরজায়
Image

Police:পুলিশ ভলান্টিয়াররা বেতনের দাবীতে প্রশাসনের দরজায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷  নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসকের দ্বারে দ্বারে ঘুরছেন পুলিশ ভলেন্টিয়াররা৷ ১৯ মাস আগে তাদেরকে দুবছরের চুক্তিপত্রের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল৷ বলা হয়েছিল ১০০০ টাকা করে তাদের সাম্মানিক ভাতা প্রদান করা হবে৷ এছাড়াও নাকি প্রথমে বলা হয় ১০ হাজার টাকা করে বেতনভাতাও দেওয়া হবে৷ সেই অনুযায়ী নিয়োগের পর বিভিন্ন থানার পুলিশদের সঙ্গে তারাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন৷ কিন্তু পাঁচ মাস তাদেরকে ১ হাজার টাকা করে দেওয়ার পর আর কোন রকম টাকা পয়সা তাদেরকে প্রদান করা হয়নি৷ তারা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করেছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেননি৷ তাই বাধ্য হয়ে সোমবার সদর জেলা শাসকের সঙ্গে দেখা করতে আসেন তারা৷ বর্তমান সরকারের আমলেই তাদেরকে নিয়োগ করা হয়েছিল৷ নির্দিষ্ট সময়ের আগেই তাদের সঙ্গে কেন তালবাহানা করা হচ্ছে সেটাই প্রশ্ণ তাদের৷

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top