নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসকের দ্বারে দ্বারে ঘুরছেন পুলিশ ভলেন্টিয়াররা৷ ১৯ মাস আগে তাদেরকে দুবছরের চুক্তিপত্রের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল৷ বলা হয়েছিল ১০০০ টাকা করে তাদের সাম্মানিক ভাতা প্রদান করা হবে৷ এছাড়াও নাকি প্রথমে বলা হয় ১০ হাজার টাকা করে বেতনভাতাও দেওয়া হবে৷ সেই অনুযায়ী নিয়োগের পর বিভিন্ন থানার পুলিশদের সঙ্গে তারাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন৷ কিন্তু পাঁচ মাস তাদেরকে ১ হাজার টাকা করে দেওয়ার পর আর কোন রকম টাকা পয়সা তাদেরকে প্রদান করা হয়নি৷ তারা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করেছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেননি৷ তাই বাধ্য হয়ে সোমবার সদর জেলা শাসকের সঙ্গে দেখা করতে আসেন তারা৷ বর্তমান সরকারের আমলেই তাদেরকে নিয়োগ করা হয়েছিল৷ নির্দিষ্ট সময়ের আগেই তাদের সঙ্গে কেন তালবাহানা করা হচ্ছে সেটাই প্রশ্ণ তাদের৷

Police:পুলিশ ভলান্টিয়াররা বেতনের দাবীতে প্রশাসনের দরজায়
Releated Posts
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…
জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…


















