News Flash

  • Home
  • প্রধান খবর
  • Maharashtra Legislative Assembly: পিছিয়ে গেল মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন, হচ্ছে না আস্থা ভোট
Image

Maharashtra Legislative Assembly: পিছিয়ে গেল মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন, হচ্ছে না আস্থা ভোট

মুম্বই, ৩০ জুন (হি.স.): পিছিয়ে গেল মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার আস্থাভোটে হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না। মহারাষ্ট্র বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবত রাজ্যের সমস্যা বিধায়কদের জানিয়েছেন, রাজ্যপালের নির্দেশ অনুসারে, এখন আস্থাভোটের প্রয়োজন নেই, তাই বৃস্পতিবারের বিশেষ অধিবেশন ডাকা হবে না।

বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের ডাক দিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় শিবসেনা। বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের কিছু ক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই সঙ্গেই পতন ঘটল ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাড়ি’ জোটের (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যার অন্যতম শরিক) সরকারের। তাই বৃহস্পতিবার আস্থাভোটে হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না।

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top