News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Kamakhya :কামাখ্যায় আধঘণ্টার মধ্যে ছয় মহিলার সোনার হার চুরি, ধৃত পাঁচ ছিনতাইকারিণী সহ ভেকধারী এক সাধু
Image

Kamakhya :কামাখ্যায় আধঘণ্টার মধ্যে ছয় মহিলার সোনার হার চুরি, ধৃত পাঁচ ছিনতাইকারিণী সহ ভেকধারী এক সাধু

গুয়াহাটি, ২৫ জুন (হি.স.) : কামাখ্যাধামে অম্বুবাচি মেলায় ভিড়ের মধ্যে ছয় মহিলার গলা থেকে সোনার হার চুরির ঘটনায় পাঁচ ছিনতাইকারিণী সহ এক ভেকধারী সাধুকে আটক করেছে পুলিশ। সাধু বেশধারী ওই ব্যক্তির ঝুলি থেকে একটি কাটার বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আজ শনিবার সকাল থেকে কামাখ্যা মন্দির চত্বর ছিনতাইবাজদের কবলে চলে গিয়েছিল। প্রায় আধঘণ্টার মধ্যে ছয় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একের পর এক মহিলা ছিনতাইবাজের কবলে পড়তে থাকেন। কেবল সোনার হারই নয়, ছিনতাই হয়েছিল মানিব্যাগ, টাকাও।

ভুক্তভোগীরা জানান, মন্দিরের মূল দুয়ারের সামনে ভিড়ের সুযোগে কতিপয় বহিঃরাজ্যের মহিলা আচমকা ধাক্কাধাক্কি শুরু করে। তখনই পুণ্যার্থীদের অজ্ঞাতে একের পর এক মহিলার গলা থেকে সোনার চেইন, কারোর মানিব্যাগ-তো কারোর ভ্যানিটিব্যাগ থেকে নগদ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। ভুক্তভোগীদের বক্তব্যের সূত্র ধরে সাদা পোশাকের পুলিশ দল ঘোর-ঘোর করতে থাকে গোটা কামাখ্যা চত্বরে।

এক সময় হাতেনাতে এক এক করে তিনজনকে আটক করা হয়। ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে তাদের গ্যাং-মাস্টার ভেকধারী এক সাধুকে আটক করা হয়। ভেকধারী ওই সাধু সহ এ পর্যন্ত মোট পাঁচ ছিনতাইবাজকে পুলিশ আটক করেছে। তাদের মধ্যে চার মহিলাও রয়েছে। পুলিশ জানিয়েছে, গত দুদিন থেকে অম্বুবাচি মেলায় প্রতিদিন বেশ কয়েকজন ছিনতাইবাজদের খপ্পরে পড়েছেন। কিন্তু দুষ্কৃতীদের ধরা যাচ্ছিল না। আজ পুরো ছক কষে সাদা পোশাকে অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতরা সকলেই দক্ষিণ ভারতের বাসিন্দা বলে পুলিশের তদন্তকারী অফিসার জানান।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top