News Flash

Image

Silchar :শিলচরের চাঁদমারি রোডে বন্যার জলে উদ্ধার জেল রোডের নিখোঁজ যুবকের লাশ

শিলচর (অসম), ২৫ জুন (হি.স.) : বন্যার জলে ডুবে মৃত্যু ঘটেছে শিলচর শহরের তরতাজা এক যুবকের। শিলচরের তারাপুর টাউন পুলিশ আউট পোস্টের পার্শ্ববর্তী চাঁদমারি গার্লস হাইস্কুলের পাশে রাস্তায় বন্যার জলে আজ সকালে একটি মানবদেহের মাথা ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারাপুর পুলিশ ফাঁড়িতে। এনডিআরএফ নিয়ে পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে। নিহত যুবককে বছর ২৫-এর রাজ রায় বলে শনাক্ত করা হয়েছে।

তারাপুর টাউন পুলিশ আউট পোস্টের এএসআই দেবদাস সিনহা জানিয়েছেন, আজ সকালে একটি মৃতদেহের খবর পাওয়ার পর এনডিআরএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়। তখন এনডিআরএফ-এর সংশ্লিষ্ট জওয়ানরা অপর এক মৃতদেহ উদ্ধারে ব্যস্ত ছিলেন। তাই চাঁদমারি রোডের মৃত যুবকের লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হয়। উদ্ধারকৃত মৃতদেহের নাম রাজ রায় বলে তিনি জানান। তার বয়স ২৫ বছর। জেল রোডেত জলসম্পদ বিভাগের অতিরিক্ত মুখ্য অভিযন্তার কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মী প্রয়াত অজয় রায়ের ছেলে রাজ রায় তার ছোট ভাই দীপ রায়কে নিয়ে বাবার কোয়ার্টারে বসবাস করতেন। কোয়ার্টারের পাশে চিলড্রেন পার্কের গেটে রাজ রায়ের একটি জনপ্রিয় পানের দোকান ছিল।

রাজ সাঁতার জানতো না। গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ হয় রাজ। অনেক খোঁজাখুঁজি করে তার কোনও হদিশ না পেয়ে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত এফআইআর দাখিল করা হয় তারাপুর পুলিশ ফাঁড়িতে। আজ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে বর্তমান ভয়াবহ বন্যার ফলে শহরের বিভিন্ন স্থানে জলে ডুবে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। গত সপ্তাহখানেক ধরে বন্যার জলবন্দি শিলচর শহরের বহু লক্ষ মানুষ। বয়স্ক অসুস্থরা নিয়মিত ওষুধের অভাবে চরম বিপাকে পড়ছেন। পানীয় জল, খাদ্য সামগ্রী এবং সদ্যজাত শিশুদের খাদ্য সংকটে দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে সমগ্র শিলচর শহরে তীব্র হাহাকার দেখা দিয়েছে। যদিও এনডিআরএফ, এসডিআরএফ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ ও খাদ্য সামগ্রী বণ্টন চলছে। খাদ্য সামগ্রী বণ্টনে হেলিকপ্টার দিয়ে এয়ার ড্রপিং করা হচ্ছে। তবুও শহরের বিভিন্ন অলিগলি, রাজপথে যথার্থভাবে পানীয় জল ও খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে না। ফলে শহরের কিছু কিছু অংশে চরম হাহাকার বিরাজ করছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top