News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জাতীয় সড়কের পাশে বন্যাত্রাণ শিবিরে দুরন্ত গাড়ির হামলা, হত এক, ঘায়েল নয় মাসের শিশু ও মহিলা সহ সাত
Image

জাতীয় সড়কের পাশে বন্যাত্রাণ শিবিরে দুরন্ত গাড়ির হামলা, হত এক, ঘায়েল নয় মাসের শিশু ও মহিলা সহ সাত

জাগিরোড (অসম), ২৫ জুন (হি.স.) : অসমের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়কের পাশে এ মুহূর্তে কেবল বন্যাদুর্গত মানুষের শিবির। এরই মধ্যে গতকাল শুক্রবার মধ্যরাত প্রায় ১২টা নাগাদ জাগিরোডের ধরমতুলে জাতীয় সড়কের পাশে দুরন্ত বেপরোয়া এক গাড়ির চাপায় এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যুর পাশাপাশি নয় মাসের শিশুসন্তান ও মহিলা সহ সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। নিহতকে বছর ২৫–এর বুবু দাস বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন যথাক্ৰমে রামপাল দাস, রীতা দাস, শিব দাস, সংগীত দাস, সঞ্জীব দাস, সঞ্জয় দাস (নয় মাস) এবং শোণিত দাস। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, প্ৰশাসন প্ৰদত্ত প্লাস্টিকের ত্রিপাল টাঙিয়ে খোলা আকাশের নীচে জাতীয় সড়কের পাশে অসংখ্য বন্যার্ত পরিবার আশ্রয় নিয়ছেন। গতকাল রাতে একই পরিবারের সদস্যরা বসে খাবার খাচ্ছিলেন। এমন সময় এএস ০১ এনসি ১২০৪ নম্বরের একটি টাটা মোবাইল সেখানে দণ্ডায়মান একটি টাটা ম্যাজিকের পিছনে সজোরে ধাক্কা মেরে ওই পরিবারের ওপর চড়ে বসে। এতে বুবু দাস ঘটনাস্থলে প্রাণ হারান এবং বাকি সাতজন আহত হয়েছেন।

খবর পেয়ে অকুস্থলে স্থানীয় পুলিশের দল এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এদিকে বিভিন্ন মহল থেকে এ ধরনের দুর্ঘটনার জন্য প্রশসনকে দায়ী করা হচ্ছে। ওই সব মহলের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে এ মুহূর্তে কেবল বন্যার্তদের ত্রাণশিবিরের লাইন। এমতাবস্থায় যে সব স্থানে জাতীয় সড়কের পাশে ত্রাণশিবির রয়েছে, সে সব স্থানে রাস্তার দু মাথায় কেন দুরন্ত বেপরোয়া গাড়িঘোড়া নিয়ন্ত্রণের জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা রাখা হয়নি। তবে ঘটনাস্থলে আজ এ ধরনের প্রশ্নের সম্মুখিন হলে এই ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশের জনৈক পদস্থ অফিসার।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top