News Flash

Image

Messi : অভিনয়ে আসছেন মেসি !

বুয়েনস আইরেস, ৯ জুন (হি.স) : এবার অভিনয়ে আসছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে ‘লস প্রোতেক্তোরেস’ নামের ওই সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা যাবে মেসিকে।

অনেক বিজ্ঞাপনেই অংশ নিয়েছেন লিওনেল মেসি। এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন।তাকে নিয়ে তাই বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহও থাকে তুঙ্গে। তাই বিজ্ঞাপনের শ্যুটিং কম করতে হয়নি আর্জেন্টাইন তারকার। তবে মেসি এবার অভিনয় করেছেন একটি টিভি সিরিজে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে ‘লস প্রোতেক্তোরেস’ নামের ওই সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা যাবে মেসিকে।

আর্জেন্টিনায় সিরিজটি বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। মেসির উপস্থিতি যে সেটা আরও বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেসির অভিনয় করা অংশটুকু মুক্তি পাবে ২০২৩ সালে। ইতিমধ্যেই মেসির উপস্থিতিকে কেন্দ্র করে প্রমোশনও শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শ্যুটিং সেটে মেসির বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করছে তারা। প্রযোজক গুস্তাভো বারমুডেজ বলেছেন, ‘আপনি কীভাবে সেরাভাবে দ্বিতীয় সিজন শুরু করতে পারতেন? আমার জন্য এই মানুষটাকে দিয়ে।’ মেসিকে নিজের প্রযোজনা করা কাজে আনতে পেরেও ভীষণ খুশি তিনি। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসসহ বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়েছে টিভি সিরিজটি। মেসির অংশটুকু করা হয়েছে প্যারিসে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর এখানেই থাকছেন তিনি।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top