আগরতলা, ৯ জুন(হি. স.) : ত্রিপুরায় ফের করোনা ভাইরাস থাবা বসিয়েছে। দীর্ঘ সময় ধরে করোনার প্রকোপ থেকে মুক্তিতে ছিল ত্রিপুরা। গত ২৪ ঘণ্টায় দুই জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের উর্দ্ধমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণের খবর কিছুটা চিন্তায় ফেলেছে।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২১ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮৬ জনকে নিয়ে মোট ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনে দুইজনের জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ০.৩৯ শতাংশ।
ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৮৯৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৭ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৮ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, অনেকদিন বাদে গত ২৪ ঘণ্টায় নতুন করে গোমতী জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Covid Infected : ত্রিপুরায় অনেকদিন বাদে করোনার থাবা, আক্রান্ত দুই
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

















