News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid Infected : ত্রিপুরায় অনেকদিন বাদে করোনার থাবা, আক্রান্ত দুই
Image

Covid Infected : ত্রিপুরায় অনেকদিন বাদে করোনার থাবা, আক্রান্ত দুই

আগরতলা, ৯ জুন(হি. স.) : ত্রিপুরায় ফের করোনা ভাইরাস থাবা বসিয়েছে। দীর্ঘ সময় ধরে করোনার প্রকোপ থেকে মুক্তিতে ছিল ত্রিপুরা। গত ২৪ ঘণ্টায় দুই জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের উর্দ্ধমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণের খবর কিছুটা চিন্তায় ফেলেছে।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২১ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮৬ জনকে নিয়ে মোট ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনে দুইজনের জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ০.৩৯ শতাংশ।
ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৮৯৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৭ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৮ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, অনেকদিন বাদে গত ২৪ ঘণ্টায় নতুন করে গোমতী জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top