ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। দুটি জাতীয় দাবায় অংশ নেবে ত্রিপুরার দাবাড়ুরা। ১ থেকে ৯ জুলাই ওড়িশায় অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-১৭ এবং ১২-২০ জুলাই মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ জাতীয় দাবা প্রতিযোগিতা। দুটি জাতীয় আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের নির্বাচনী শিবির ১১ এবং ১২ জুন। ১১ জুন সকাল ৯ টায় শুরু হবে অনূর্ধ্ব-১৭ রাজ্য দাবা এবং ১২ জুন সকাল ৯ টায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ রাজ্য দাবা প্রতিযোগিতা। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে আসর। প্রতিটি আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩৫০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে বলা হয়েছে রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যে দুটি আসরকে ঘিরেই ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে দাবাড়ুদের মধ্যে। উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। তিনি বলেন,”অনূর্ধ্ব-১৭ আসরে অংশ নিতে ইচ্ছুকদের ৯ জুন এবং অনূর্ধ্ব-১৯ আসরে অংশ নিতে ইচ্ছুকদের ১০ জুন- এর মধ্যে নাম জমা দিতে হবে। দাবাড়ুদের অবশ্যই এ আই সি এফ আপডেট থাকতে হবে”। খেলা হবে ২৫+ ১০ মিনিট করে।

Chess : জাতীয় দাবায় অংশ নেবে ত্রিপুরা, অনূর্ধ্ব-১৭ রাজ্য আসর শনিবার
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















