News Flash

  • Home
  • খেলা
  • Chess : জাতীয় দাবায় অংশ নেবে ত্রিপুরা, অনূর্ধ্ব-‌১৭ রাজ্য আসর শনিবার
Image

Chess : জাতীয় দাবায় অংশ নেবে ত্রিপুরা, অনূর্ধ্ব-‌১৭ রাজ্য আসর শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। দুটি জাতীয় দাবায় অংশ নেবে ত্রিপুরার দাবাড়ুরা। ১ থেকে ৯ জুলাই ওড়িশায় অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-‌১৭ এবং ১২-‌২০ জুলাই মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৯ জাতীয় দাবা প্রতিযোগিতা। দুটি জাতীয় আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের নির্বাচনী শিবির ১১ এবং ১২ জুন। ১১ জুন সকাল ৯ টায় শুরু হবে অনূর্ধ্ব-‌১৭ রাজ্য দাবা এবং ১২ জুন সকাল ৯ টায় শুরু হবে অনূর্ধ্ব-‌১৯ রাজ্য দাবা প্রতিযোগিতা। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে হবে আসর। প্রতিটি আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩৫০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে বলা হয়েছে রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যে দুটি আসরকে ঘিরেই ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে দাবাড়ুদের মধ্যে। উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। তিনি বলেন,”অনূর্ধ্ব-‌১৭ আসরে অংশ নিতে ইচ্ছুকদের ৯ জুন এবং অনূর্ধ্ব-‌১৯ আসরে অংশ নিতে ইচ্ছুকদের ১০ জুন-‌ এর মধ্যে নাম জমা দিতে হবে। দাবাড়ুদের অবশ্যই এ আই সি এফ আপডেট থাকতে হবে”। খেলা হবে ২৫+‌ ১০ মিনিট করে।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top