News Flash

Image

খুমুলুঙ-এ পঁচাগলা মৃতদেহ উদ্ধারে আতঙ্ক

আগরতলা, ৩১ মে : পচাগলা মৃতদেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে টিটিএএডিসি সদর খুমুলুঙ এলাকা জুড়ে।  ঘটনাস্থলে পৌছে পুলিশ ও ফরেনসিক টিম মৃতদেহ সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছে। মৃত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তবে খুন না আত্মহত্যা, পুলিশ তদন্ত শুরু করেছে। 

মঙ্গলবার খুমুলুঙ ফরেস্ট চৌমুহনী এলাকায় অবস্থিত খুম্পুই স্কুলের বিপরীতে থাকা রাস্তার পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন দুর্গন্ধ ছড়াতেই এলাকাবাসীরা খবর দেয় রাধাপুর থানায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ডাকা হয় ফরেন্সিক টিমকে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ১৫ থেকে ২০ দিন পুরনো। মৃতদেহে পচন ধরেছে। কঙ্কাল অবস্থায় উদ্ধার হয়েছে মৃতদেহ। ফলে ময়না তদন্ত ও ফরেনসিক টিমের রিপোর্ট পেলে তবেই সমস্ত বিষয় স্পষ্ট হবে। 

এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর শুনে অনেকেই ঘটনাস্থলে ভীড় জমিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছে সেখানে গাছে একটি তার বাঁধা অবস্থায় ছিল। আবার সেই তারটি কাটাও ছিল। তাতে, তাদের সন্দেহ এটি হত্যার ঘটনা হতে পারে। অন্যদিকে, মৃতদেহ উদ্ধারের খবর শুনে এক মহিলা ঘটনাস্থলে আসেন। গত মঙ্গলবার তাঁর স্বামী নিখোঁজ হয়েছেন।  তবে মৃতদেহটি আরো পুরনো বলে ধারণা করা হচ্ছে।  পুলিশের কথায়, মৃতদেহ আরো পুরনো হওয়ায় মহিলা ফিরে গেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পাম্পে দীর্ঘ লাইন

আগরতলা, ১৫ মে: রাজ্যে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দামে…

ByByReshmi Debnath May 15, 2026

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি…

ByByReshmi Debnath May 15, 2026

আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত

আগরতলা, ১৫ মে, : ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৪ জুন আঞ্চলিক পর্যায়ের ‘ডাক আদালত’ অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top