News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: কর্ণাটকের হুবলিতে বাস ও লরির সংঘর্ষে মৃত ৭, আহত কমপক্ষে ২৬ জন
Image

Accident: কর্ণাটকের হুবলিতে বাস ও লরির সংঘর্ষে মৃত ৭, আহত কমপক্ষে ২৬ জন

হুবলি, ২৪ মে (হি.স.): কর্ণাটকের হুবলি শহরের উপকণ্ঠে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৬ জন। আহতদের হুবলি কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস ও লরির চালকের। সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, কোলহাপুর থেকে আসা বাসটি বেঙ্গালুরু অভিমুখে যাচ্ছিল, লরিটি যাচ্ছিল ধারওয়ারের দিকে, সোমবার রাত ১২.৩০ থেকে একটার মধ্যে হুবলি শহরের উপকণ্ঠে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়, তাতেই মৃত্যু হয়েছে ৭ জনের ও আহত অবস্থায় ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top