News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির বিরুদ্ধে তোপ মেহবুবার, বললেন সমগ্র দেশকে গুজরাট মডেল করার চেষ্টা চলছে
Image

বিজেপির বিরুদ্ধে তোপ মেহবুবার, বললেন সমগ্র দেশকে গুজরাট মডেল করার চেষ্টা চলছে

শ্রীনগর, ২৩ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ফের বিষোদগার করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। দেশজুড়ে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। মেহবুবা মুফতি সোমবার ক্ষোভের সুরে বলেছেন, মুসলমানদের উস্কানি দেওয়া হচ্ছে যাতে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেন। ব্রিটিশরা হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, এখন বিজেপি তাই করছে।

প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেহবুবা মুফতি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নীরবে সমস্ত কিছু দেখছেন, তাঁর দল মনে করছে তাঁরা যা করছেন সবটাই সঠিক। মেহবুবা মুফতি এদিন আরও বলেছেন, সমগ্র দেশকে গুজরাট মডেল, উত্তর প্রদেশ মডেল, অসম মডেল, এমপি (মাধ্যপ্রদেশ) মডেল করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে মুসলমানদের কে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলতে পারে। তাই মন্দির-মসজিদের ইস্যু উত্থাপন করা হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top