News Flash

Image

Dr. BR Ambedkar : আগরতলায় ভিম আর্মির পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ড: বি আর আম্বেদকর এর দর্শন চারিদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভিম আর্মি এক পদযাত্রা আয়োজন করে রবিবার৷ এদিন ভিম আর্মি ভারত একতা মিশন ত্রিপুরা ইউনিটের উদ্যোগে এই পদযাত্রা আয়োজন করা হয়৷ মূলত সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্যই এই সচেতনতা মূলক প্রচার কর্মসূচী বলে জানা যায়৷


সমাজের দলিত অংশের পিছিয়ে পড়া মানুষেরা স্বাধীনতার আগে ও লাঞ্ছিত অবহেলিত ছিল৷ বর্তমানেও অনেকটাই অন্ধকারে নিমজ্জিত সেই সমাজ৷ বাবাসাহেব আম্বেদকর এর বিভিন্ন ধারা এবং চিন্তাভাবনাকে তাদের মধ্যে প্রচার করার লক্ষ্যেই রবিবার রাজধানীর মধুবন কাঠালতলী এলাকা থেকে বিজয় চৌমুহনী হয়ে এই পদযাত্রা মেলাঘর গিয়ে শেষ হয়৷ বাবাসাহেব আম্বেদকর দলিত অংশের মানুষের উপকারে সমাজ পরিবর্তনের যে চিন্তা ধারা নিয়ে কাজ করেছিলেন সেগুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং তাদের মৌলিক অধিকারগুলো রক্ষায় সহায়তা করাই এদিনের পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল৷

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top