News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Scam : গণ্ডাছড়ায় দালালের খপ্পরে আধার কার্ডের জন্য নাভিশ্বাস সাধারণ মানুষের
Image

Scam : গণ্ডাছড়ায় দালালের খপ্পরে আধার কার্ডের জন্য নাভিশ্বাস সাধারণ মানুষের

গণ্ডাছড়া, ১৩ মে : গন্ডাছড়া মহকুমা অফিসে আধার কার্ড নিয়ে চুড়ান্ত দূনীতি চলছে বলে অভিযোগ উঠেছে। আর এই দূনীতির আখরা মহকুমা  অফিস চত্তরে। মহকুমা শাসককে ঘুমে রেখে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা কামিয়ে নিচ্ছেন অভিযোগ। 

 
অভিযোগ থাকা সত‍্যেও মহকুমা শাসকের নিরব ভূমিকায় দালালচক্র আরো জাকিয়ে ব‍্যবসা চালিয়ে যাচ্ছেন।গন্ডাছড়া মহকুমা ধলাই জেলার মানচিত্রে পিছিয়ে পড়া মহকুমা হিসেবে পরিচিত।  এডিসি ভিলেজগুলিত রাস্তার মান  এখনো উন্নতি হয়নি।  ফলে পাহাড়ের দূর্গম এলাকা থেকে গন্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয়ে আসতে হলে একশত টাকা গাড়ি ভাড়া দিতে হয়। অধিকাংশ জনজাতির  একমাত্র উপার্জনের পথ জঙ্গলের শাক, সবজি, লতাপাতা এরং বাঁশের করোল। তা বিক্রি করেই সংসার চালান। গন্ডাছড়ায়  বৃহস্পতিবার হাটবার। এদিন সামগ্রী বিক্রি করতে আসেন। এই সময় তারা তাদের এবং পরিবারের সদস‍্যদের আধার মডিফাইড করতে আসেন। 


রাবনপাড়া, হনুমানপাড়া, কসরাই, বাজিলা, ধনুরাম, কর্ণকিশুর পাড়া, ভগীরথ, দলপতি এই সকল পাড়া থেকে ৮০ থেকে ১০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে তারা আসেন আধার কার্ড মডিফাইড করার জন‍্য। সারাদিন বসে থেকে মডিফাইড করতে পারছেন না। দেখা যায় যে এই দালাল চক্রকে ধরলে একশত মানুষ থাকলেও লাইনে দাঁড়াতে হয় না। আধার কার্ড মডিফাইডহ করতে আসা এই চক্রকে ৩০০শত টাকা দিলে যত বড় লাইন থাকুনা না কেন তাদের আর লাইনে দাঁড়াতে হবে না। এই ভাবে সাধারণ মানুষকে লুটছেন এই চক্র বলে সাধারণ মানুষের অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরে।


বাধ্য হয়ে তারা এই টাকা দিচ্ছেন। কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। রাত হলে বাড়ি ফেরা যাবেনা। তাছাড়া পরিবারের সবাইকে পরের সাপ্তাহে এতগুলো ভাড়া দিয়ে আসা সম্ভবের  বাইরে তাদের। তাই বাধ্য হয়ে দালালদের ধরতে হচ্ছে বলে জানান গিরিবাসী। 

এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বাংলাদেশীও পার পেয়ে যাচ্ছেন। তাদের কাছে সমস্ত রকমের নথিপত্র রয়েছে। দাবি উঠেছে, আধার কার্ড করতে গিয়ে দালাল চক্রের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা হোক। 

Releated Posts

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি

তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির

আগরতলা, ১ জুলাই: নন্দননগরের এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার সারা ভারত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top