News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee : তৃণমূলের নতুন কার্যালয় থেকে দিদিকে বলো-২ কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা
Image

Mamata Banerjee : তৃণমূলের নতুন কার্যালয় থেকে দিদিকে বলো-২ কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা

কলকাতা, ১ মে (হি.স.) : দলের নতুন কার্যালয় থেকেই দিদিকে বলো-২ কর্মসূচির সূচনা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৫ মে বিকেলে দলের নতুন কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক করবেন তিনি। তার পর দলের সর্বস্তরের নেতাদের সামনে এই কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা।

আগামী মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিনে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন হবে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুজো করে নতুন এই কার্যালয়ের সূচনা করবেন। ৩৬জি তপসিয়া রোডের দলের কার্যালয়টি পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত সাউথ ক্যানাল রোডের পার্টি অফিস থেকে পরিচালিত হবে রাজ্য তৃণমূলের যাবতীয় কর্মসূচি। অক্ষয় তৃতীয়ার দিন দলের শীর্ষ নেতারা নতুন এই কার্যালয়ে এলেও, মুখ্যমন্ত্রী সেখানে আসতে পারেন ৫ মে। সেখানেই তিনি নতুন কর্মসূচি প্রসঙ্গে দলীয় নেতাদের বেশ কিছু নির্দেশ দেবেন।

প্রসঙ্গত, ২০১৯-এর ২৯ জুলাই নজরুল মঞ্চ থেকে প্রথম বার এই কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। সেই ধাঁচেই এ বারও দলের নেতাদের নিচু তলার কর্মীদের বাড়িতে গিয়ে রাত্রিবাস করতে হবে। তাঁদের বাড়িতেই খাওয়া-দাওয়া করে জনসংযোগ করতে হবে, শুনতে হবে তাঁদের কথাও। নয়া এই কর্মসূচিতে যুক্ত হতে পারে আরও কিছু নতুন বিষয়। যদিও এই কর্মসূচির প্রথম পর্যায়ের ঘোষণা আপাতত ৫ মে হবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top