News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh : বিচারকের দরকার থাকলে সেটা লিখিতভাবে জানানো উচিত : দিলীপ ঘোষ
Image

Dilip Ghosh : বিচারকের দরকার থাকলে সেটা লিখিতভাবে জানানো উচিত : দিলীপ ঘোষ

কলকাতা, ১ মে (হি.স.): রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বিচারকের দরকার থাকলে সেটা লিখিতভাবে জানানো উচিত। দিল্লির বিজ্ঞান ভবনে মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনের দ্বিতীয় ভাগে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের পরিকাঠামোগত সমস্যার কথা আলোচনায় উঠে আসে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার সংস্থান থাকলেও, বর্তমানে ৩৮ জন বিচারপতি রয়েছেন। ১১টি নাম প্রস্তাব করে পাঠানো হলেও, মাত্র একটি নামে অনুমোদন মিলেছে। এ প্রসঙ্গে রবিবার দিলীপ ঘোষ বলেছেন, “বিচারক দরকার হলে, সরকারকে লিখিতভাবে জানানো উচিত।”

রবিবার সকালে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষ বলেছেন, “রাজনৈতিক স্বার্থে খুন হতে পারে? কোর্টে গেলেই সেটা রাজনৈতিক স্বার্থে হয়ে যাবে। বিচারকের দরকার আছে সেটা ঠিক, তবে তা সঠিক ভাবে সরকারের কাছে লিখিতভাবে জানানো উচিত। এতদিন ঘুমাচ্ছিলেন।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে যাননি, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, ”নিশ্চয়ই অন্য কোথাও ইফতার পার্টি ছিল। তাই জন্য মুখ্যমন্ত্রী যাননি ”।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top