News Flash

  • Home
  • দিনের খবর
  • পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চিনা ড্রোন, অমৃতসরে গুলি করে নামাল বিএসএফ
Image

পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চিনা ড্রোন, অমৃতসরে গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৯ এপ্রিল (হি.স.): পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল একটি চিনা হেক্সাকপ্টার (ড্রোন)। রাতের অন্ধকারে উড়ছিল সেই ড্রোনটি, গুলি করে পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে মাটিতে নামিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর অমৃতসর সেক্টরের ঘটনা। বৃহস্পতিবার গভীর রাত ১.১৫ মিনিট নাগাদ অমৃতসর সেক্টরের ধনোয়ে কালান এলাকায় উড়তে দেখা যায় একটি হেক্সাকপ্টার। সতর্ক বিএসএফ জওয়ানরা গুলি করে ওই ড্রোনটিকে মাটিতে নামান।

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে খুব কাছেই উড়ছিল ড্রোনটি। বিএসএফ জানিয়েছে, ড্রোনটি চিনে তৈরি করা, মডেল নম্বর হল ডিজেআই ম্যাট্রিস-৩০০ এবং পাকিস্তান থেকে ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ওই ড্রোনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। কালো রঙের ড্রোনটিকে খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top