News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে ধৃত এক ব্যক্তি, জেরা করছে পুলিশ
Image

রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে ধৃত এক ব্যক্তি, জেরা করছে পুলিশ

রাজৌরি, ২৯ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে পাকড়াও করল সেনাবাহিনী। আটক করার পর ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তিকে জেরা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজৌরি জেলার তারকুন্ডি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ব্যক্তিকে।

তখনই ওই ব্যক্তিকে পাকড়াও করেন সেনাবাহিনীর জওয়ানরা। সীমান্তবর্তী কোনও একটি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। তার নাম ও পরিচয় জানা যায়নি। ফরওয়ার্ড এলাকায় ঘোরাঘুরির কারণে তাকে পাকড়াও করা হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আপাতত জেরা করা হচ্ছে।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top