News Flash

  • Home
  • বিনোদন
  • Countdown : চলতি মাসেই মুক্তি পাচ্ছে দেবের ”কিশমিশ”, উত্তেজিত অভিনেতা
Image

Countdown : চলতি মাসেই মুক্তি পাচ্ছে দেবের ”কিশমিশ”, উত্তেজিত অভিনেতা

কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) : শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন । আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব অভিনীত নতুন ছবি ‘ কিশমিশ’ । ইতিমধ্যেই ছবির ট্রেলার এবং একের পর এক গান জিতে নিয়েছে দর্শকের মন ।

ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ কিশমিশ ‘ মুক্তির কথায়, সম্পূর্ণ ভালোবাসার ছবি কিশমিশ। প্রেমে পড়ে অনেকেই পস্তায় । সেই যুক্তি মেনে নতুন ছবির নাম দেওয়া হয়েছে ‘কিশমিশ’। যা দেখতে খারাপ, কিন্তু খেতে মিষ্টি। ছবিতে দেব ও রুক্মিণীর সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়,অঞ্জনা বসু ও জুন মালিয়া । সম্প্রতি ছবির প্রচারে শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় অভিনেতাকে । কিছুদিন আগেই ‘ কিশমিশ ‘ ছবির প্রচারে উথ সিটি মলে জনসমক্ষে হাজির হয় অভিনেতা দেব। তার আগে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত মেট্রোরেল সফর সারেন দেব রুক্মিণী । আর এখন অপেক্ষা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ কিশমিশ ‘ মুক্তির । বুধবার দেব তার নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ কিশমিশ ‘ ছবির বেশ কিছু আনকাট মুহূর্ত শেয়ার করেছেন।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top