News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির মহল্লা ক্লিনিকে আসা ৯৫ শতাংশ রোগীই পরিষেবা পেয়ে সন্তুষ্ট : কেজরিওয়াল
Image

দিল্লির মহল্লা ক্লিনিকে আসা ৯৫ শতাংশ রোগীই পরিষেবা পেয়ে সন্তুষ্ট : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দিল্লির মহল্লা ক্লিনিকে আসা ৯৫ শতাংশ রোগীই সেখানকার পরিষেবা পেয়ে সন্তুষ্ট। দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে নিয়ে দিল্লির মহল্লা ক্লিনিক ঘুরে দেখেন কেজরিওয়াল। দিল্লির মহল্লা ক্লিনিক দেখে মুগ্ধ হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি কথাও বলেছেন রোগীদের সঙ্গে।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “মহল্লা ক্লিনিকে আসা ৯৫ শতাংশ রোগী পরিষেবা পেয়ে সন্তুষ্ট, যে কেউ যে কোনও রাজ্য থেকে এখানে স্বাস্থ্য সুবিধা নিতে পারেন।” কেজরিয়াল আরও বলেছেন, “অনেক ধনী মানুষও এই সমস্ত ক্লিনিকে এসে স্বাস্থ্য সুবিধা নেন।” একজন রোগী এদিন ভগবন্ত মানকে জানান, চিকিৎসকদের সঙ্গে দেখা করার জন্য মাত্র ১০ মিনিট অপেক্ষা করতে হয় তাঁদের।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top