News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Scam : ধর্মনগর মহকুমা শাসকের অফিসে দালাল দের দৌরাত্ম্য
Image

Scam : ধর্মনগর মহকুমা শাসকের অফিসে দালাল দের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে দীর্ঘদিন যাবত দালাল চক্র প্রচন্ড সক্রিয় হয়ে উঠেছে৷ পত্রপত্রিকায় বারে বারে তাদের বিরুদ্ধে খবর প্রকাশিত হওয়ার পরও উর্ধতন কর্মকর্তারা কোনো এক অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষমতা দেখিয়েছে৷ বাগবাসা মন্ডলের নাম ভাঙ্গিয়ে খাওয়া রঞ্জিত মালাকারকে একবার ডিসিএম দিব্যশ্রী দাসগুপ্ত হাতেনাতে ধরে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দিয়েছিলেন৷ আজ তাদের দাপটেই মহাকুমা অফিস চত্বরে দালাল রাজ চূড়ান্ত আকার ধারণ করেছে৷ তাদেরকে যথাযথ সহায়তা করে চলেছে জনাকয়েক সরকারি কর্মচারী৷

সোমবার এমনই ঘটনা ধরা দেখা গেল এসডিএম অফিসে৷সরকারি কর্মচারী দীপক নন্দী এক দালালকে দশটি কাগজে সিল দিয়ে দিল অথচ সকাল থেকে যারা আধার কার্ড করতে আসা একটিমাত্র সিলের জন্য অপেক্ষা করছিল তাদেরকে একটু পরে একটু পরে বলে দাঁড় করিয়ে রাখল৷ এভাবেই করণিক পর্যায়ের জনাকয়েক কর্মচারীর কারণে মহাকুমা চত্বরে দালালদের বাড়বাড়ন্ত৷ এই জনাকয়েক সরকারি কর্মচারী কিছুটা উৎকোচের জন্য সাধারণ মানুষকে চূড়ান্ত ভোগান্তির শিকার বানিয়ে দালালদের কাজে সহযোগিতা করে যাচ্ছে৷ দীর্ঘদিন ধরে ধর্মনগর মহাকুমা অফিসের কার্যালয় দালালদের কব্জায়৷ সেই বাম আমলে দালাল রাজ শুরু হয়েছিল, এখনো এই রাজ অব্যাহত রয়েছে৷ স্থানীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন বারে বারে এগুলি শুধরানোর জন্য চেষ্টা চালিয়ে গেলেও চার বছর পর দেখা যাচ্ছে সবই অন্তঃসারশূন্য৷ কিছু সংখ্যক সরকারি কর্মচারী এখনো সেই উৎকোচের জন্য মানুষকে হয়রানির শিকার করে যাচ্ছে৷ তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি৷ আগে এরা ছিল হগব পন্থী, এখন এরাই নাকি চাদর পাল্টে রাম ভক্ত৷

Releated Posts

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top