News Flash

  • Home
  • দিনের খবর
  • ওড়িশার ভিজিল্যান্স বিভাগের দুটি পৃথক অভিযানে ৩.৪১ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত
Image

ওড়িশার ভিজিল্যান্স বিভাগের দুটি পৃথক অভিযানে ৩.৪১ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত

ভুবনেশ্বর, ৯ এপ্রিল (হি.স.) : ওড়িশার ভিজিল্যান্স বিভাগ ভুবনেশ্বরে দুটি পৃথক অভিযানে ৩.৪১ কোটি টাকার নগদ উদ্ধার করেছে। এই পরিমাণ নগদ উদ্ধার যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ বলে শনিবার ভিজিল্যান্স বিভাগের নির্দেশক ওয়াই কে জেথওয়া জানিয়েছেন।

এদিন তিনি জানিয়েছেন, রাজ্যের ক্ষুদ্র সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কার্তিকেশ্বর রাউলের ​​দ্বিতীয় স্ত্রী কল্পনা প্রধান-র অ্যাপার্টমেন্ট থেকে ২.৫০ কোটি টাকা এবং তার বোনের বাড়ি থেকে ১.৪১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, “কল্পনা প্রধানকে জিজ্ঞাসাবাদের সময় সে তার বোনের বাড়িতে আরও নগদ, সোনা ইত্যাদি লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তাঁর কথার ভিত্তিতে শনিবার ভোরে ওড়িশা ভিজিল্যান্সের একটি দল তার বোনের বাড়িতে হানা দিয়ে ১.৪১ কোটি টাকা নগদ উদ্ধার করে। ” এছাড়া নগদ সহ প্রায় ৩৫৪ গ্রাম সোনা এবং ৭৮,৫০,০০০ টাকার নগদ অর্থ লেনদেনের সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top