News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: দক্ষিণ কাশ্মীরে পৃথক এনকাউন্টার; অনন্তনাগে নিকেশ লস্কর কমান্ডার, কুলগামে মৃত্যু জঙ্গির
Image

Encounter: দক্ষিণ কাশ্মীরে পৃথক এনকাউন্টার; অনন্তনাগে নিকেশ লস্কর কমান্ডার, কুলগামে মৃত্যু জঙ্গির

শ্রীনগর, ৯ এপ্রিল (হি.স.): দক্ষিণ কাশ্মীরের দুই জেলায় পৃথক দু’টি এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের একজন কমান্ডার। অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিকেশ হয়েছেন লস্কর সংগঠনের একজন জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, অনন্তনাগে নিকেশ হওয়া লস্কর কমান্ডারের নাম নিসার দার। কুলগামে নিহত জঙ্গির নাম জানা যায়নি।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, শনিবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের দুই জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। অনন্তনাগ জেলার সিরহামা এলাকায় লস্কর জঙ্গিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, কুলগাম জেলার ডি এইচ পোরা এলাকার চাকি সামাদ এলাকায় এক জঙ্গিকে ঘিরে ফেলেন জওয়ানরা। পরে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, অনন্তনাগ এনকাউন্টারে নিকেশ হয়েছে এক লস্কর কমান্ডার এবং কুলগামে নিকেশ হয়েছে স্থানীয় এক লস্কর জঙ্গি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top