News Flash

  • Home
  • বিদেশ
  • Sheikh Hasina : মূল্যবৃদ্ধির আঁচ ঢাকার সংসদেও, মিষ্টি কুমড়াে দিয়ে বেগুনি বানানোর নিদান হাসিনার
Image

Sheikh Hasina : মূল্যবৃদ্ধির আঁচ ঢাকার সংসদেও, মিষ্টি কুমড়াে দিয়ে বেগুনি বানানোর নিদান হাসিনার

ঢাকা, ৭ এপ্রিল (হি.স.) : মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে বাংলাদেশও। প্রতিক্রিয়া পড়ল ঢাকার সংসদেও।


বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তব্যে তিনি শিকার করে নিয়েছেন বেগুনের মূল্যবৃদ্ধি। বাংলাদেশে প্রতি কিলো বেগুনের দাম ছিল ১১০ টাকা। সেটা কমে এখন ৮০ টাকা। তাও এক কিলো বেগুন ৮০ টাকা। সমস্যা হয়েছে অন্য জায়গায়। বর্তমানে চলছে রোজা। তাই, বিকেলে ইফতারের সময় বেগুনি না খেলেই নয়। কিন্তু ৮০ টাকা দিয়ে এক কিলো বেগুন কিনতে কম-বেশি সকলের গায়ে লাগে। তাই, সকলের স্বার্থের প্রধানমন্ত্রী হাসিনা বলেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে কুমড়ো দিয়ে বেগুনি খাওয়া যেতে পারে।


হাসিনা বলেন, করোনার জন্য বিশ্বে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। এদিকে আবার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগামীদিনে আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন মধ্যবিত্ত মানুষ।তাদের আশ্বস্ত করে হাসিনা বলেন, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। মোটা চালের দাম তেমন বাড়েনি। তবে মাঝারি চাল ও চিকন চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ যাতে সহজলভ্যে চাল-চিনি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, তার জন্য পদক্ষেপ করা হয়েছে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top