News Flash

  • Home
  • বিদেশ
  • Bangladesh : বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে আমেরিকার কাছে আর্জি বাংলাদেশের
Image

Bangladesh : বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে আমেরিকার কাছে আর্জি বাংলাদেশের

ঢাকা, ৭ এপ্রিল (হি.স.) : বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইল আমেরিকা। বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস। আইনমন্ত্রী পরে জানান, ‘এই সাক্ষাৎ ছিল নেহাতই সৌজন্যমূলক। সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূতকে আমাদের তরফ থেকে বলা হয়েছে, এটা আমাদের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের হত্যাকারী এবং আদালতে দোষী সাব্যস্ত রাশেদ চৌধুরী আমেরিকায় রয়েছে। তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক।‘
আইনমন্ত্রী বলেন, ‘নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্বীকার করে নিয়েছেন, বিষয়টা স্পর্শকাতর তা নিয়ে কোনও সন্দেহ নেই। হোয়াইট হাউজ চায় না ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে এর প্রভাব পড়ুক। এই বিষয়ে আমাদের মধ্যে কিছু কথা হয়েছে। তবে এখনই তা নিয়ে কিছু বলতে চাইছি না।‘


আইনমন্ত্রী বলেন, ‘সাক্ষাৎকার নেহাতই সৌজন্যমূলক হলেও নিয়োগপত্রে উল্লেখ থাকা দুটি বিষয়ে কথা হয়েছে। একটি ডিজিটাল নিরাপত্তা, দ্বিতীয়টি প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের দায়ের করা একটি মামলা। ওই মামলা বিচারাধীন। ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য আনা হয়নি। শুধুমাত্র সাইবার অপরাধ রুখতেই ডিজিটাল নিরাপত্তা। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, সেটাও ওনাকে জানিয়েছি। জানানো হয়েছে, এই বিষয়ে গৃহীত পদক্ষেপের কথা। দ্বিতীয় বিষয়ে ওনার সঙ্গে কথা বলে বোঝা গেল, দূতাবাস হয়তো একজন আইনজীবীকে নিয়োগ করতে পারে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top